লোড হচ্ছে...
আজ একটি জিন-জাদুগ্রস্থ অসহায় পরিবার হয়তো আপনার সহায়তার অপেক্ষায়। জীবনে দান সাদাকা ও যাকাত তো অনেক খাতেই দিয়েছেন এবার একটু ভিন্ন খাতে দিন যেখানে আপনার সাদাকার উসিলায় বেঁচে যাবে শত শত জাদুগ্রস্থ পরিবারের জীবন।
আপনার সাদাকা হোক অদৃশ্য ও প্যারানরমাল সমস্যায় জর্জরিত, দুঃখ-কষ্টে বিধ্বস্ত, জাদুগ্রস্থ একটি অসহায় পরিবারের শিফা, স্বস্তির সহায়ক, প্রশান্তিময় সুস্থ ও নতুন জীবনের আশার আলো। আধ্যাত্মিক, জিন-জাদু, মানসিক ও আর্থিক সংকটে থাকা অসহায় পরিবারের পাশে একটি মানবিক উদ্যোগ।
আত-তাহসান রুকইয়াহ সেন্টার বাংলাদেশ একটি শরঈ নীতিমালাভিত্তিক রুকইয়াহ সহায়তা উদ্যোগ গ্রহণকারী নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা শতভাগ শিরক-কুফর ব্যতীত কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে কুসংস্কারমুক্ত, দায়িত্বশীল ও স্বচ্ছ পদ্ধতিতে রুকইয়াহ সেবা প্রদান করি।
আমাদের কাছে নিয়মিত এমন পরিবার আসে যারা— দীর্ঘদিন মানসিক অস্থিরতায় ভুগছে জিন-জাদুর কারণে পারিবারিক অশান্তিতে বিপর্যস্ত, ভয়, উদ্বেগ ও হতাশায় আক্রান্ত। আর্থিক অক্ষমতার কারণে রুকইয়াহ কেন্দ্রিক প্রয়োজনীয় সহায়তা নিতে পারছে না। বিশেষ করে এতিম, বিধবা ও নিম্নআয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি কষ্টে থাকে। এই বাস্তবতা থেকেই আমাদের দান-সাদাকা সহায়তা প্রজেক্টের উদ্যোগ।
আল্লাহ তা‘আলা বলেন:
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ
“তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা কর।”
— আল-কুরআন, সূরা আল-মায়িদাহ ৫:২
আরও বলেন:
مَثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ۗ وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ
“যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত একটি বীজের মতো, যা সাতটি শীষ উৎপন্ন করে; প্রত্যেক শীষে একশত দানা থাকে। আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন।”
— আল-কুরআন, সূরা আল-বাকারাহ ২:২৬১
রাসূল ﷺ বলেছেন:
مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ
“যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করবেন।”
— সহীহ মুসলিম
আরও এসেছে:
وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ
“বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহায়তায় থাকে, আল্লাহ ততক্ষণ তার সহায়তায় থাকেন।”
— সহীহ মুসলিম
দান-সাদাকা কেবল সহায়তা নয়—এটি একটি ইবাদত, একটি আমানত এবং আখিরাতমুখী বিনিয়োগ। বিপদ মুসিবত দূর করার মাধ্যম সাদাকা।
বর্তমানে আমরা দেখি— অনেক পরিবার খরচের কারণে কুরআনিক রুকইয়াহ চিকিৎসা সহায়তা নিতে পারে না, প্রয়োজনীয় রুকইয়াহ উপকরণ সংগ্রহে অক্ষমতা, প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি, দীর্ঘমেয়াদি ফলোআপের অভাব, মানসিক চাপ ও জাদুগ্রস্থতা থেকে পারিবারিক ভাঙন। একটি পরিবার যখন আর্থিক ও মানসিকভাবে ভেঙে পড়ে, তখন তাদের পাশে দাঁড়ানো একটি মানবিক ও ঈমানি দায়িত্ব।
১. সম্পূর্ণ বিনামূল্যে রুকইয়াহ ও আর্থিক সহায়তা যাচাইকৃত দরিদ্র পরিবার, এতিম ও বিধবাদের। (জরুরি কেস অগ্রাধিকার)
২. আংশিক ভর্তুকি সহায়তা
৩. প্রয়োজনীয় উপকরণ সরবরাহঃ
খাঁটি মধু
কালোজিরা
কালোজিরার তেল
জাইতুনের তেল
রুকইয়াহ পানি প্রস্তুত পানির বোতল ও ব্যবহারের স্প্রে ও অন্যান্য সামগ্রী
হাদিসে বর্ণিত ভারতীয় সামুদ্রিক কস্টাস ওয়েল ইত্যাদি।
৪. দীর্ঘমেয়াদি ফলোআপ, নিয়মিত পরামর্শ, পারিবারিক আমলের গাইডলাইন ও চার্ট প্রদান, মানসিক সহায়তা।
৫. সচেতনতা ও কুসংস্কারবিরোধী কার্যক্রম, আলোচনা, শিক্ষামূলক কনটেন্ট ও সচেতনতা প্রচারণা।
একজন বিধবা মা তিন সন্তান নিয়ে চরম সংকটে ছিলেন। আর্থিক অক্ষমতার কারণে সহায়তা নিতে পারছিলেন না। যাচাইয়ের পর আমরা সম্পূর্ণ বিনামূল্যে সহায়তা ও উপকরণ প্রদান করি। নিয়মিত ফলোআপের মাধ্যমে পরিবারটি ধীরে ধীরে স্থিতি ফিরে পায়। আজ তারা স্বস্তিতে আছে—আর আমাদের কাছে এটি একটি আমানতের সফল বাস্তবায়ন।
১৬ বছর বয়স থেকে চালান জিনে আক্রান্ত। ১ পুরুষের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে হুমকি (তোর কিভাবে বিয়ে হয় দেখে নিবো) অতঃপর জিন চালান করে দেয় মেয়েটির উপর কবিরাজ তান্ত্রিকের দ্বারস্থ হয়ে। বোনটির বয়স এখন ২৯ বছর। চলছে এতো বছরের ভিতর শতশত বিয়ের প্রস্তাব আসে কিন্তু বিয়ের কথা শুনলেই অসুস্থ হয়ে পড়েন ও রাগান্বিত হয়ে যান। চেহারা ও শরীর কালো হয়ে যায়। প্রায় ১৩ বছর ধরে আক্রান্ত কিন্তু আল্লাহর ভয়ে সেই নোংরা লোকের কুপ্রস্তাবে রাজি হননি। মা মারা গেছেন বাবা বৃদ্ধ কাজ করতে পারেন না। ৩ বোন ১ ভাই কিন্তু আজ ওনার পরিবারের ভাই বোন সবাই পর হয়ে গেছে। বাবা অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে যা পায় তা দিয়ে কোনোরকমে মেয়ের খাবার খরচ চালান। বাবা মারা গেলে পৃথিবীতে তার আশ্রয়ের কেউ নেই। একমাত্র তার মহান রবই আসল সঙ্গী। তার চিকিৎসার খরচ প্রায় ১০-১৫ হাজার টাকা প্রয়োজন একাধারে রুকইয়াহ সেশন + অনেক সাপ্লিমেন্ট খেতে হবে সুস্থ হতে। এমন আরো অনেক অসহায় মানুষ আসেন তাদের জাদুর প্রভাব থেকে বের হয়ে সুস্থ জীবন নিয়ে একটু বেঁচে থাকার আকুতি নিয়ে...
৫০% — দরিদ্র পরিবার সরাসরি সহায়তা
২০% — প্রয়োজনীয় উপকরণ
১৫% — দীর্ঘমেয়াদি ফলোআপ
১০% — সচেতনতা কার্যক্রম
৫% — ন্যূনতম প্রশাসনিক ব্যয়
বিশেষ নীতি
যাকাত ১০০% শরঈভাবে প্রাপকের জন্য ব্যয়
আলাদা হিসাব সংরক্ষণ
প্রয়োজনে রিপোর্ট প্রদান
নিয়মিত দান
এককালীন দান
সাপ্তাহিক সাদাকা
মাসিক সাদাকা
যাকাত প্রদান
একটি পরিবারের রুকইয়াহ চিকিৎসার পূর্ণ দায়িত্ব গ্রহণ ও উপকরণ স্পন্সরশিপ
বিকাশ / নগদ (Personal)
“Send Money” অপশন ব্যবহার করুন।
অনুদান পাঠানোর পর আপনার নাম, পরিমাণ ও লেনদেনের শেষ ৪ ডিজিট জানাবেন।
যাকাত হলে উল্লেখ করুন zakat
সাধারণ দান হলে লিখুন sadaqa
নির্দিষ্ট খাতে দিতে চাইলে তা উল্লেখ করুন
আজ একটি জাদুগ্রস্থ অসহায় পরিবার হয়তো আপনার সহায়তার অপেক্ষায়। আপনার সামান্য সাদাকাও তাদের জীবনে স্থিতি, সাহস, আত্মিক প্রশান্তি ও শারীরিক মানসিক সুস্থতার নতুন সূচনা এনে দিতে পারে।
আজ আপনার সাদাকা হতে পারে— একটি অসহায় পরিবারের পুনরুদ্ধারের সূচনা, একটি মায়ের চোখের জল মুছার কারণ, একটি শিশু ও একজন অসহায় ভাই-বোনের ভবিষ্যতের শক্তি ও সুস্থতার তৃপ্তি নিয়ে বাঁচার আকুতি।
এখনই দান করুন
মানবিক সহায়তায় যুক্ত হোন। আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন।